বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর অবদানে দুর্নীতি বেড়েছে!

বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) করাপশন পারসেপশনস ইনডেক্স ২০১৫ (সিপিআই) প্রতিবেদন অনুসারে এবার বাংলাদেশ দুর্নীতিতে একধাপ এগিয়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩তম। সে হিসেবে দুর্নীতি সূচকে একধাপ পিছিয়েছে বাংলাদেশ, অর্থাৎ দুর্নীতি আগের চেয়ে বেড়েছে।

কিন্তু বুধবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে টিআইবির রিপোর্ট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বললেন, ‘সিপিআই-২০১৫ এর প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৪ নম্বর থেকে ১৩ নম্বরে আসাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় অবদান!’

এসময় টিআইএর সমালোচনা করে তিনি বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিজেই ট্রান্সপারেন্ট না। তাদের কাজের মধ্যেই অনেক অস্বচ্ছতা আছে। তাই, তারা কী বললো, না বললো, তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।’

উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বিশ্বজুড়ে দুর্নীতির যে ধারণা সূচক বা সিপিআই-২০১৫ প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে উঠে এসেছে যে, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। আর এক নম্বরে যৌথভাবে আছে উত্তর কোরিয়া ও সোমালিয়া।

বুধবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে এ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এর আগে ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম, ২০১৩ সালে ১৬তম এবং ২০১২ সালে ছিল ১৩তম স্থানে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ