প্রধানমন্ত্রীর কাছে গরুকে জাতীয় পশুর মর্যাদা দেয়ার দাবি !!
গরুকে জাতীয় পশুর মর্যাদা দেয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি জানিয়েছেন দেশটির আজমির শরিফ দরগার প্রধান জাইনুল আবেদিন খান। একই সাথে মুসলমানদের গরুর মাংস খাওয়া ছেড়ে দেয়ারও পরামর্শও দেন তিনি।
সোমবার খাজা মইনুদ্দিন চিশতির ৮০৫তম মৃত্যুবার্ষিকীতে ভাষণ দিতে গিয়ে তিনি এই এই দাবি জানান। তার ব্যাখ্যা, হিন্দু ভাবাবেগকে মর্যাদা দিয়ে মুসলমানদের উচিত গরু হত্যা বন্ধ করা ও গরুর মাংস খাওয়া ছেড়ে দেয়া।
শুধু তাই নয়, গুজরাটে গরু হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়েও সন্তোষ প্রকাশ করেন দরগা প্রধান জাইনুল আবেদিন খান। দেশটিতে গরুর মাংস নিয়ে চলা বিবাদের মধ্যেই তিনি এ পরামর্শ দিলেন।
তিনি বলেন, খাজা মইনুদ্দিন চিশতি হিন্দু ও মুসলমানের সহাবস্থানের জন্য সারা জীবন লড়াই করে গেছেন। সেই পথ অনুসরণ করে হিন্দু ভাবাবেগকে সম্মান জানিয়ে মুসলমানদের উচিত গরুর মাংস খাওয়া ছেড়ে দেয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













