প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেসিডেন্ট জিনপিং


প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছেছেন ঢাকা সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের টাইগার গেটে রাষ্ট্রপতি শি জিনপিং’র গাড়িবহর এসে পৌঁছায়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এদিকে কিছুক্ষনের মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা ৩৬ মিনিটে কম্বোডিয়া থেকে তাকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ১২টা ০৩ মিনিটে বিমান থেকে নেমে এলে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













