বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করলেন প্রতিমন্ত্রী!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ অমান্য করেই বিড়ির ওপর কর না বাড়াতে অর্থমন্ত্রীকে ডিও লেটার (আধা-সরকারি পত্র) দিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র। সম্প্রতি এমন একটি খবর গণমাধ্যমে বেরিয়েছে।

আগামী অর্থবছরের বাজেটে তামাকে কর বাড়াতে কাজ শুরু করেছে এনবিআর। প্রধানমন্ত্রীর নির্দেশের পরও উল্টো পথে হাঁটছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

গত (১৮ মে) বিড়ির ওপর কর না বাড়াতে অর্থমন্ত্রীকে ডিও লেটার (আধা-সরকারি পত্র) পাঠান নারায়ন চন্দ্র।

আগামী বাজেটে বিড়ির ওপর কর না বাড়াতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আব্দুল হাই এমপিও গত ১৪ মে অর্থমন্ত্রীকে একটি ডিও লেটার দিয়েছেন।

ডিও লেটারে উল্লেখ করা হয়, বিড়ি শ্রমঘণ শিল্প। বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি আগামী বাজেটে কর না বাড়ানোসহ বেশ কিছু সুপারিশ করেছে।

চলতি অর্থবছর বিড়িতে শুল্ক বৃদ্ধি করে ১৪.৯৯ শতাংশ করা হয়। যেখানে সিগারেটের সর্বনিম্ন স্লাবে শুল্ক ১১.৬২ শতাংশ। সিগারেটে অগ্রিম আয়কর দিতে হয় না।

বিড়িতে ১০ শতাংশ অগ্রিম আয়কর দিতে হয়। ডিও লেটারে শিল্প ও শ্রমিকের স্বার্থ রক্ষার্থে সিগারেটের ৪র্থ স্লাব বাতিল করার দাবি জানানো হয়।

একই সঙ্গে বিড়ি শিল্পের ওপর ধার্যকৃত অগ্রিম আয়কর বাতিলসহ আরোপিত সম্পূরক শুল্ক সহনীয় পর্যায়ে রাখতে অর্থমন্ত্রীকে জোর সুপারিশ করেছেন প্রতিমন্ত্রী।

গত ৩১ জানুয়ারি ‘সাউথ এশিয়ান স্পিকারস সামিটে’ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা তামাকের ওপর বর্তমান শুল্ক কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্কনীতি গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবো’। আগামী ২০৪০ সাল নাগাদ তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এরপরই তামাকের বর্তমান শুল্ক কাঠামো পরিবর্তন করে সহজ একটি কাঠামো তৈরি করতে অর্থমন্ত্রী জাতীয় রাজস্ব বোর্ডকে একটি চিঠি দিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ