বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর নয়নাভিরাম পরিবেশে সৈকত বিলাস

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনোদন প্রিয়। সামান্য সময় হাতে থাকলেও তিনি সেই সময়টা উপভোগ করতে জানেন। এর একটি নমুনা তিনি দেখালেন কক্সবাজার সফরে গিয়ে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্যেই খালি পায়ে সমুদ্রে নামেন তিনি।

শনিবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার-টেকনাফ সড়কে ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সোজা চলে যান কক্সবাজার বিচে। সমুদ্রের বেলাভূমিতে বেশ কিছু সময় হাঁটার পর প্রধানমন্ত্রী পানিতে নামেন। এ সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল।

সমদ্র বিলাসের আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন কক্সবাজার-টেকনাফ পর্যন্ত নির্মিত ৮০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। এছাড়া তিনি ১৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সংক্ষিপ্ত সময়ের জন্য উপভোগ করেন স্থানীয় নৃ গোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Pm 1
অনুষ্ঠানে বক্তব্যে দেয়ার সময় শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতার কথা জানান। এবং বাংলাদেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার কথা বলেন।

এরপর সফরসঙ্গী ও মেরিন ড্রাইভ নির্মাণকারী সেনা সদস্যদেরকে নিয়ে সাগর পাড়ে যান প্রধানমন্ত্রী। উপভোগ করেন বিশাল জলরাশির সৌন্দর্য। সেনা-কর্মকর্তারা এ সময় পোশাক ও জুতা পরিহিত থাকলেও প্রধানমন্ত্রী পানিতে নামেন পায়ের স্যান্ডেল খুলেই। তার মুখে প্রসন্ন হাসিই বলে দিচ্ছিল সময়টা কতটা উপভোগ করেছেন তিনি।

সমুদ্র সৈকতে শেখ হাসিনার কয়েকটি ছবিও তোলেন ফটোসাংবাদিকরা। এদের মধ্যে কোন ছবিতে প্রধানমন্ত্রীকে একা আবার কোনো ছবিতে সফরসঙ্গী ও সেনা কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী সমুদ্রের বেলাভূমিতে হাঁটতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
pm 5
এর আগেও নানা সময় ব্যতিক্রমী কাজ করে সমাদৃত হয়েছেন প্রধানমন্ত্রী। প্রায়ই তিনি হয়ে যান অন্য রকম, কখনও আনন্দ করেন শিশুদের মতোই।

কয়েক মাস আগেই গোপালগঞ্জে নিজ বাড়িতে গিয়ে সকাল বেলা খেয়ালের বসে গ্রাম ঘুরেছেন রিকশা ভ্যানে করে। তারও আগে সুইজারল্যান্ড সফরে গিয়ে বোনের সঙ্গে খেলা করেছেন বরফ নিয়ে।

আর গণভবনে শিশুদের সঙ্গে তার প্রায়ই খেলার ছবিও এসেছে গণমাধ্যমে। এসব ঘটনাগুলো এক অন্যরকম শেখ হাসিনাকেই তুলে ধরে দেশবাসীর কাছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত