মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর বিমান দেড় ঘণ্টা দেরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি দেড় ঘণ্টা দেরিতে আজ ঢাকায় পৌঁছাবে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ বিমানটি আজ শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি এখন প্রায় দেড় ঘণ্টা দেরিতে অবতরণ করবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, দুবাই থেকে কিছুটা দেরিতে বিমানটি বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। এ কারণেই একটু দেরি হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে আজ ঢাকায় আসছেন। তিনি গতকাল রাত ৮টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) এমিরেটসের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন। দুবাই হয়ে বিমানটি ঢাকায় পৌঁছাবে।

উত্তর আমেরিকার দেশ দুটি সফরে শেখ হাসিনা গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। সফরের প্রথম পর্যায়ে তিনি ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডা সফর করেন। পরে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে শরণার্থী ও অভিবাসন সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

এদিকে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পর আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে ব্যাপক অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি দক্ষ রাষ্ট্র পরিচালনায় ও বহুমাত্রিক অবদানস্বরূপ জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’ ভূষিত হন। এই বিরল সম্মান লাভের জন্য তাঁকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছে দলটি।

এরই মধ্যে এই পথে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে