মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করলো শ্রমিক লীগ

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ ২৯ জনের বিরুদ্ধে নালিশী মামলা করেছে বরিশাল শাখা অটোরিকশা শ্রমিক লীগ।

বৃহস্পতিবার সংগঠনটির বরিশাল মহানগর শাখার সভাপতি রফিকুল ইসলামসহ ২৭ জন বাদী হয়ে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক আব্দুল হামিদ অভিযোগটি আমলে নিয়ে পরবর্তীতে আদেশের অপেক্ষায় রেখেছেন।

এ মামলার উল্লেখযোগ্য বিবাদীরা হলেন- আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বরিশাল সিটি মেয়র, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা, বরিশাল মহানগর শ্রমিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এর মধ্যে শেখ হাসিনা ২৮নং এবং সৈয়দ আশরাফ ২৯নং বিবাদী।

মামলার বাদী রফিকুল ইসলাম জানান, বরিশাল মহানগর অটোরিকশা শ্রমিকলীগের পূর্বের কমিটি গত ২ আগস্ট বিলুপ্ত ঘোষণা করে অনেকটা গোপনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হানিফ খোকন নতুন একটি কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে কালাম শরীফকে সভাপতি এবং মাইনউদ্দিন বাবুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া এই কমিটিতে আরও ১২ সদস্য রয়েছেন।

মামলার আরেক বাদী পূর্বের ওই কমিটির সাধারণ সম্পাদক মাসুদ সিকদার জানান, অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ খোকন ৯০ হাজার টাকা উৎকোচ নিয়ে সংগঠনটির গঠনতন্ত্র না মেনে কমিটি অনুমোদন দিয়েছেন। মূলত এ কারণেই আওয়ামী লীগ সভানেত্রী এবং সাধারণ সম্পাদকসহ ২৯ জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলায় যাদের বিবাদী করা হয়েছে:
ejahar

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে