বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর ব্যাঙ্গচিত্র প্রকাশ ফেসবুকে, যুবক আটক

ঝিনাইদহের মহেশপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ব্যাঙ্গচিত্র ও অশালীন মন্তব্য প্রকাশ করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবক উপজেলার কদমতলা গ্রামের মৃত হাসান আলীর ছেলে আবু তালেব (২৫)। সে স্থানীয় বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

বুধবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাত ৯টার দিকে স্থানীয় বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সহিদুল ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার যুবক স্থানীয় বাজারে সার ও কীটনাশক ব্যবসায়ী। সে নিজের ফেসবুক একাউন্টে প্রধানমন্ত্রীর ব্যাঙ্গচিত্র ও অশালীন মন্তব্য প্রকাশ করে।

এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সন্ধ্যায় বিষয়টি প্রশাসনের নজরে পড়ে। এরপর রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানিয়েছেন, গ্রেফতার যুবকের রাজনৈতিক পরিচয় জানার জন্য জিঞ্জাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে এসআই খবির উদ্দিন বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন। আজ সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে