প্রধানমন্ত্রীর ভারত সফর ‘স্থগিত’


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ‘স্থগিত’ করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর চারদিনের সফরে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর।
আজ বৃহস্পতিবার উচ্চপর্যায়ের এক কূটনীতিক এ তথ্য জানান।
ওই কূটনীতিক ইউএনবিকে বলেন, ‘শেষ মুহূর্তে এসে কিছু পরিবর্তন করতে হয়েছে। শিগগিরই সফরের নতুন তারিখ ঠিক করে জানিয়ে দেওয়া হবে।’ তবে হঠাৎ করে এই সফর স্থগিতের কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।
সফরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে আলোচনা করার কথা ছিল।
শেখ হাসিনার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছিল।
গত ১৬ অক্টোবর ভারতের গোয়ায় নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শেখ হাসিনার আমন্ত্রণে ২০১৫ সালের ৬ ও ৭ জুন বাংলাদেশ সফর করে যান নরেন্দ্র মোদি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













