প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মেয়াদ বাড়ছে দুই বছর


দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ। আগামী বছরের ৬ জানুয়ারি চাকরির মেয়াদ শেষে তার অবসরে যাওয়ার কথা ছিল। চুক্তিভিত্তিক নিয়োগ পেলে তাকে আর অবসরে যেতে হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে নেদারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নথিপত্র তৈরি করার জন্য বলেছেন। তিনি দেশে ফিরলে বিষয়টি চূড়ান্ত হতে পারে।
এ বছরের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্ব পান আবুল কালাম আজাদ। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব ছিলেন।
২০১৪ সালের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান তিনি।
এর আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।
১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা আজাদের জন্ম ১৯৫৭ সালের ৭ জানুয়ারি, জামালপুরে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













