প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন মক্কা-মদীনার দুই ইমাম


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত সৌদি আরবের কাবা শরীফ, মসজিদুল হারামাইনের ইমাম ও ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম। এসময় তার সাথে মদিনার মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম উপস্থিত ছিলেন।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার সদস্যের এই প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে মুসলিম দেশগুলোর মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, সাক্ষাতে সৌদি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কা-মদিনার প্রধান দুই ইমামের বাংলাদেশ সফরে দেশবাসী আনন্দিত বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এসেছেন আমরা আনন্দিত। পবিত্র মক্কা ও মদীনা আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে আছে।’
উপজেলাভিত্তিক মসজিদ নির্মাণ, আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ইসলামের প্রসারে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ইসলামের প্রসারে আমরা কাজ করছি। ইসলাম শান্তির ধর্ম, ভাতৃত্বের ধর্ম। এর ব্যাপক প্রচার ও প্রসার প্রয়োজন।’
ইসলামের প্রচার ও প্রসারের শেখ হাসিনা সরকারের নানামুখী উদ্যোগের প্রশংসা করেন প্রতিনিধি দলের নেতা শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম। তিনি বলেন, ইসলামের প্রচার ও প্রসারে বাংলাদেশ ও সৌদি আরব এক সঙ্গে কাজ করে যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













