প্রধানমন্ত্রীর সাথে ইফতারে শাকিব খান


আগামীকাল ঢাকা সাংবাদিক ইউনিয়ন’ এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয়েছে ইফতার পার্টির। সাংবাদিকদের এই ইফতার আয়োজনে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে ইফতার করবেন দেশসেরা নায়ক শাকিব খান।
শাকিব খান বলেন, ‘প্রেসক্লাবে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আমাকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে। এই পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। আমিও সেখানে উপস্থিত থাকব। ’
ওই ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-শাকিব খান ছাড়াও সাংবাদিক, দেশের রাজনৈতিক নেতারা, প্রশাসনিক কর্মকর্তা ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
শাকিব বর্তমানে পাবনা আছেন। সেখানে ‘রংবাজ’ ছবির শুটিং করছেন। ইফতার উপলক্ষে রোববার সকালে পাবনা থেকে ঢাকায় ফিরবেন বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













