প্রধানমন্ত্রী এখন হুমকি-কন্যা : রিজভী


বিএনপি অভিযোগ করেছে, বর্তমান ভোটারবিহীন এই সরকার জনরোষে উৎখাত হওয়ার আগাম প্রতিক্রিয়ায় গুম, খুন, নিখোঁজ করা ও বিচারবহির্ভূত হত্যার ধারাবাহিক রক্তাক্ত লোমহর্ষক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এর ফলে ভয়াবহ সামাজিক নৈরাজ্য,গণতন্ত্রের বিনাশ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ফাঁসে আটকে যাওয়ার ভয়ে রাষ্ট্রক্ষমতা বেআইনিভাবে জোর করে ধরে রেখেছে।
আজ রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিনিয়ত হুমকিতে জাতি আজ আক্রান্ত। দেশবাসীর কাছে তিনি যেন এখন ‘হুমকি-কন্যা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর হুমকির মুখে দেশের মানুষের সকল অধিকার আজ নিরুদ্দেশ হয়ে গেছে।
রিজভী অভিযোগ করেন, ‘ভোট, নির্বাচন, কথা বলা, সমালোচনা ও প্রতিবাদ, লেখা, প্রকাশ করা, চলাফেরা, সংবাদপত্রের স্বাধীনতাসহ মানুষের সকল স্বাধীনতা দ্বিতীয় মেয়াদের শেখ হাসিনার বাকশালে বন্দি হয়েছে। মানুষের অধিকার শব্দটিকে শেখ হাসিনা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন না। মূলত তিনি জনমতকেই রাষ্ট্রীয় শক্তির জোরে হুমকি দিয়ে সাসপেন্ড করে রেখেছেন।’
সরকারি প্রশাসনিক সংস্থা ও সাংবিধানিক সংস্থাগুলোও প্রধানমন্ত্রীর অফিসের ‘সুইচের দ্বারা’ নিয়ন্ত্রিত হয় বলে অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘সাধারণত নায়েব-মোসাহেবরা উপহাস আর তিরস্কারে লজ্জিত হন না। বর্তমান নির্বাচন কমিশন লজ্জা ঢাকার শেষ সুতাটুকুও বিসর্জন দিয়ে সরকারের ইচ্ছাপূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।’
রিজভী আহমেদের মতে, ‘একটি স্বাধীন সাংবিধানিক নির্বাচন কমিশনের মর্যাদার প্রাচীর ভেঙে দিয়েছে বর্তমান কমিশন। তাই তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ উত্থাপিত হলেও তারা বেহায়ার মতো আচরণ করছে। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারবৃন্দের যদি ন্যূনতম হায়া বা শরম থাকত, তাহলে তারা অনেক আগেই পদত্যাগ করতেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













