প্রধানমন্ত্রী এতো সাধারণ!
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডা প্রবাসী এক ব্যক্তি ও তার পরিবারের এই ছবি দুটি গত শুক্রবার সারওয়ার আহমেদ নামের এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন।
প্রবাসী একটি পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আর সহজিয়া ভঙ্গির ছবিগুলো ব্যাপক আগ্রহের সৃষ্টি করে সামাজিক মাধ্যমে।
ওই পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন – দেখে মনে হচ্ছে গরীবের ঘরের ছবি। আমাদের নেতা-নেত্রীদের মনটা যদি এরকম কোমল হতো! আরেকজন লেখেন, প্রধানমন্ত্রী এতো সাধারণ!
জানা গেছে, প্রধানমন্ত্রীর সাথে থাকা ঐ পরিবারটি হলো সিলেট বিয়ানিবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সরওয়ারের চাচাতো ভাই নাসিম সাঈদি ও এর পরিবার। তাদের বাড়ি সিলেটের বিয়ানিবাজারের মোল্লা গ্রামে। নাসিম সাঈদি আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন। বর্তমানে কানাডায় মিনিস্ট্রিতে চাকরি করেন। তার সঙ্গে শেখ হাসিনার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। নেত্রী নাসিমকে ’দামান্দ’ (জামাই) বলে সম্বোধন করে থাকেন।
সম্প্রতি ড. নাসিম দেশে ছুটিতে আসেন। সে সূত্রে পরিবারসহ গণভবন গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













