বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা হারাতে চাই না, তিনি ২শ’ বছর বেঁচে থাকুক’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২শ’ বছর আয়ু চেয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, জাতির পিতা বেঁচে নেই। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা হারাতে চাই না। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী ২শ’ বছর বেঁচে থাকুক।

১০ম জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের শেষ দিন বৃহস্পতিবার রওশন এরশাদ এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, যে বিমানটিতে মাননীয় প্রধানমন্ত্রীকে বহন করছিল, তা ত্রুটিযুক্ত ছিল। আমার মনে হয়, তিনি যে বিমানে যাবেন তা ২-৩ বার ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করে নেওয়া দরকার। যাতে করে তাকে বহনকৃত বিমান কোনো ধরনের দুর্ঘটনার কবলে না পড়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, আপনি যে পদ্ধতিতে পড়াশুনা করেছেন, সে পদ্ধতিতে আমরা ফিরে যেতে চাই। যারা জিপিএ ৫ পাচ্ছে, তাদের কি অবস্থা তাতো দেখাই যাচ্ছে। জিপিএ ৫ পেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। তারা আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম বলতে পারে না। এটা কেমন কথা?

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে বেগম রওশন এরশাদ বলেন, মানবিক দিক দেখলে এক রকম আর ঘনবসতি পূর্ণ দেশের দিকে তাকালে অন্য রকম। রোহিঙ্গারা পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘু সম্প্রদায়। বিশ্বের বিবেক কোথায়? তারা চুপ কেন? জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর পক্ষে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন?

তিনি বলেন, হাজার হলেও রোহিঙ্গারা তো মানুষ। মিয়ানমারের অংসান সুচি শান্তিতে নোবেল পেয়েছেন। তিনি এ ব্যাপারে চুপ কেন, আরেকজন শান্তিতে নোবেল জয়ী আমাদের ড. ইউনুস, তিনিও চুপ করে আছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ