শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সরে গেলেন জুলাই অভ্যুত্থানে আহতরা

দাবি পূরণের আশ্বাসে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আন্দোলনরত জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহিদ পরিবারের সদস্যরা সরে গেছেন। তারা উপযুক্ত ক্ষতিপূরণ, পর্যাপ্ত সহায়তাসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছিলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আহতরা চিকিৎসাধীন নিজ নিজ হাসপাতালে চলে যান।  

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল শাহ বলেন, “আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকারের ঊর্ধ্বতন থেকে উপযুক্ত আশ্বাসে সন্ধ্যায় তারা হাসপাতালে ফিরে গেছেন।”

এর আগে বুধবার সকাল থেকে তিন দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় তারা জুলাই আন্দোলনে আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, পর্যাপ্ত সহায়তার দাবি জানিয়েছিলেন।

জানা যায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানরতদের সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। পরে পুলিশের পক্ষ থেকে বোঝানো হলে তারা অবরোধ থেকে সরে আসেন। অভ্যুত্থানে আহতরা পুলিশের সহযোগিতায় পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য চলে গেছেন। আন্দোলনকারীরা বুধবার সকাল ৯টা থেকে সেখানে অবস্থান করছিলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা জানান, “তাদের ৩ দাবির মধ্যে রয়েছে- আহতদের ক্যাটাগরি তিনটির পরিবর্তে দুটি করতে হবে; শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের সুরক্ষার জন্য একটি আইন করতে হবে এবং জুলাই আন্দোলনে প্রত্যন্ত অঞ্চলের যারা আহত হয়েছেন, তাদের সেবা নিশ্চিত করতে হটলাইন নম্বর চালু করতে হবে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে