শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী পঞ্চদশ সংশোধনী অবৈধ”

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একটি বক্তব্য উদ্ধৃত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ওই বক্তব্য অনুযায়ী পঞ্চদশ সংশোধনী অবৈধ।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বুধবার দুপুরে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভাটি।

বিএনপির নেতা বলেন, “দেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, অবসর গ্রহণের পর যে রায় লেখা হয় তা বেআইনি এবং অসাংবিধানিক। তাহলে বিচারপতি খায়রুল হক অবসর গ্রহণের পর যে রায় লিখেছেন তা বেআইনি। প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী পঞ্চদশ সংশোধনী অবৈধ। দলীয় পদ্ধতিতে নির্বাচন করাও অবৈধ।”

উচ্চ আদালতের রায়ের আলোকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংসদ। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি ক্ষমতাসীন দলের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে রায় ঘোষণাকারী বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার পর ওই রায় লেখেন।

দেশের ২১তম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বাণীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, “কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন। আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধানপরিপন্থী।”

আলোচনা অনুষ্ঠানে নজরুল ইসলাম প্রধান বিচারপতির এই বক্তব্যকেই উদ্ধৃত করেন।

যে গণতান্ত্রিক অধিকারের জন্য দেশ স্বাধীন করা হয়েছিল, সেই গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, “মানুষের মৌলিক অধিকার অবিশ্বাস করা হচ্ছে। আমরা সত্যিকারের গণতন্ত্র চাই। উৎপাদনের রাজনীতি চাই।”

নজরুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকৌশলীদের দিয়ে পদ্মা সেতুর চেয়েও বড় তিস্তা ব্যারেজ তৈরি করেছিলেন। আওয়ামী লীগ নেতাদের তা চোখে পড়ে না।” তিনি বলেন, তারা জিয়ার সমালোচনা করতেই পছন্দ করে বেশি। অথচ তাদের নেতাই তাকে বীর উত্তম উপাধি দিয়েছেন।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম পটু প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী