প্রবল বৃষ্টিপাত ও বন্যায় থাইল্যান্ডে ৬ জনের মৃত্যু !


প্রবল বৃষ্টিপাত ও বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অন্তত ছয় জনের প্রাণহানী ঘটেছে। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নয়টি প্রদেশে প্রায় এক সপ্তাহ ধরে মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, এই প্রাকৃতিক দুর্যোগে ছয় জন প্রাণ হারিয়েছে এবং অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
টানা কয়েকদিন ধরে চলা মুষলধারে বৃষ্টিপাতে রাস্তাঘাটগুলো প্লাবিত হয়েছে, কোন কোন স্থানের রেললাইন বন্যার পানির তোড়ে উপড়ে ভেসে গেছে এবং ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র সামুই দ্বীপেও ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে।
সামুই দ্বীপের একটি অতিথিশালার মালিক টুল্লা ফিটপ্যাট্রিক বলেন, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
শুক্রবার রেল কর্তৃপক্ষ জানায়, থাইল্যান্ডের মূল ভূখন্ডে রেল চলাচলও বিঘ্নিত হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোর মধ্য দিয়ে ট্রেন চলাচল করতে পারছে না। জান্তা প্রধান প্রাইয়ুত চ্যান-ও-চা শুক্রবার দক্ষিণপ্রান্তের প্রদেশে রানাথিওয়াত পরিদর্শন করবেন। সেখানে তিনি বন্যা দুর্গত ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













