প্রবাসী আয়ে ২০১৪-১৫ অর্থবছরে রেকর্ড


প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয় (রেমিটেন্স) প্রথমবারের মতো দেড় হাজার কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। সদ্যসমাপ্ত ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৫৩০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এর আগে এক অর্থবছরে এই অংকের রেমিটেন্স আর আসেনি।
বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসীআয় ছিল ১ হাজার ৪২৩ কোটি ডলার। সে হিসেবে গেল অর্থবছরে ১০৭ কোটি ডলার বেশি এসেছে। শতকরা হিসাবে যা আগের অর্থবছরের তুলনায় ৭ দশমিক ৫৩ শতাংশ বেশি। প্রসঙ্গত, ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসীআয় ২০১২-১৩ অর্থবছরের প্রবাসীআয়ের তুলনায় ২ শতাংশ কম ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













