‘প্রমাণ মিলেছে, এবার নিষিদ্ধ হচ্ছে জাকির নায়েকের সংস্থা’


প্রখ্যাত ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’–কে (আই আর এফ) বেআইনি ঘোষণার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির নায়েক এবং আইআরএফের কাজকর্ম নিয়ে ল কমিশনের কাছে রিপোর্ট জমা পড়ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রমাণ মিলেছে সবুজ সংকেত পেলে খুব দ্রুতই সংস্থাটিকে বেআইনি ঘোষণা করা হবে বলে জানান ভারতের স্বরাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা।
প্রসঙ্গত, চলতি বছর ঢাকার গুলশান হামলার পরই নজরে পড়েন জাকির। উস্কানিমূলক মন্তব্য করে হামলায় মদত দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর পরই জাকিরের বিরুদ্ধে তদন্তে নামেন ভারতীয় গোয়েন্দারা।
ভারতের গোয়েন্দা সূত্রে জানা গেছে, সংস্থার জন্য বেআইনিভাবে টাকা সংগ্রহ করেছেন জাকির। সেই টাকাতেই বিভিন্ন সন্ত্রাসী কাজকর্মে মদত জুগিয়েছেন। তার সাবেক দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। জাকিরের সংস্থায় কাজ করার সময় কেরালা থেকে বেশ কিছু মানুষকে সিরিয়ায় আই এসে যোগ দিতে পাঠিয়েছিল তারা। তদন্ত শুরুর আগেই ভারত ছেড়েছিলেন জাকির নায়েক।
তবে এই প্রসঙ্গে জাকির নায়েক বলেছেন, সন্ত্রাসের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি কোনো বেআইনি কাজ করেননি। তিনি সব ধরনের প্রমাণ তুলে ধরতে প্রস্তুত বলেও জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













