প্রযত্নে দিলারা জামান


টেলিভিশন নাটকের গুণী অভিনেত্রী দিলারা জামান। চলচ্চিত্রেও সুনাম কুড়িয়েছেন তিনি। এবার তাকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এর কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন দিলারা জামান।
‘কিছু শব্দের গল্প, কিছু নৈঃশব্দ্যের’- এমন ট্যাগলাইন দিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’। দিলারা জামান অভিনীত ছবিটিতে ঠিক কেমন বিষয় থাকছে তা বলতে নারাজ নির্মাতা সাদাত হোসাইন। তার মতে, জীবনের এমন এক সংকটকে তুলে ধরেছেন যা আমাদের সমাজেরই চিত্র।
‘প্রযত্নে’ প্রসঙ্গে সাদাত হোসাইন বলেন, ‘প্রথম ও দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য ‘বোধ’ আর ‘দি সুজ’ প্রশংসিত হওয়ায় তৃতীয়টি তৈরির অনুপ্রেরণা পেয়েছি। গল্পের প্রয়োজনে অভিনেত্রী দিলারা জামানের আন্তরিক সহযোগিতা পেয়েছি। এতে তার অভিনয় সবার মন কাড়বে।’
সাদাত হোসাইনের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় অচিরেই বাংলাঢোলের ব্যানারে অন্তর্জালে উন্মুক্ত করা হবে ‘প্রযত্নে’। একইসঙ্গে বাংলালিংকের বাংলাফ্লিক্স, রবির রবিস্ক্রিণ ও টেলিটকের টেলিফ্লিক্স- এই তিনটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে এটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













