প্রাণভিক্ষার আবেদনের নিষ্পত্তি দ্রুত করা হবে : আইনমন্ত্রী


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার যে আবেদন জানিয়েছেন, তার দ্রুত নিষ্পত্তি করা হবে।
শনিবার দুপুরে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে কারা কর্তৃপক্ষ আবেদনপত্র দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে।
আইনমন্ত্রী বলেন, ‘তাদের (সাকা-মুজাহিদ) আবেদনপত্র আজই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
তিনি আরো জানান, অন্য ক্ষমা প্রার্থণার আবেদনের ক্ষেত্রে যে সময় লাগে, তাদের ক্ষেত্রে আরো কম সময় লাগবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













