প্রাণভিক্ষার খবর অবিশ্বাস্য : সাকা-মুজাহিদের পরিবার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার যে খবর দিচ্ছে, তা অবিশ্বাস্য বলে দাবি করছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই নেতার পরিবারের সদস্যরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে আছেন সালাউদ্দীন ও মুজাহিদ।
আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সাকা চৌধুরী ও মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন। কিন্তু মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাবরুর বলেছেন, প্রাণভিক্ষা চাওয়ার যে খবর আসছে, সেটি সঠিক নয় বলে তারা মনে করেন।
মাবরুর বলেন, তারা যখন তার বাবার সঙ্গে দেখা করেছেন, তখন তিনি জানিয়েছিলেন যে তিনি প্রাণভিক্ষা চাইবেন না।
এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীও এ খবরকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, তারা আইনজীবীর মাধ্যমে দুই দিন ধরে সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন। তার সঙ্গে দেখা করা গেলে এ বিষয়ক বিভ্রান্তি দূর হতো বলে তিনি উল্লেখ করেন।
এর আগে আজ এক সংবাদ সম্মেলনে ফারহাত কাদের চৌধুরী বলেন, প্রাণভিক্ষার আবেদন করাটা সাকা চৌধুরীর ব্যক্তিগত ব্যাপার। আইনজীবীদের সঙ্গে কথা বলে তিনি নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













