প্রায় সাড়ে ৩৩ কোটি কপি বই হচ্ছে এবার
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৭২৪ কপি বই ছাপানো হচ্ছে।
বুধবার রাজধানীর মাতুয়াইলের একটি ছাপাখানায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বই ছাপানো কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে বই ছাপা হবে এবং বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তা তুলে দেওয়া যাবে। ইতিমধ্যে মাধ্যমিক স্তরের ৭০ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। তবে প্রাথমিকের বই গেছে মাত্র ১ শতাংশ।
তিনি বলেন, কিছুটা জটিলতার কারণে প্রাথমিকের বই ছাপার কাজ একটু দেরিতে শুরু হয়েছে। এ জন্যই তা সরবরাহের সংখ্যা কম। তবে এ মাসের মধ্যে অধিকাংশ বই জেলা-উপজেলাগুলোতে চলে যাবে।
তিনি আরো বলেন, বই ছাপানো কার্যক্রম ও কাগজের মান সন্তোষজনক। এ ছাড়া ছয়টি কমিটি নিয়মিত বই ছাপানোর কাজ পরিদর্শন করছে। এ পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













