প্রায় ৯৬ লাখ বাংলাদেশী কর্মী বিদেশে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) হতে বহির্গমন ছাড়পত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ৯৫ লাখ ৭০ হাজার ১১২ জন গমনকৃত বাংলাদেশী কর্মী বিদেশে রয়েছে।
রোববার জাতীয় সংসদে সাংসদ মো. ছানোয়ার হোসেনের (টাঙ্গাইল-৫) লিখিত এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী জনান, এ সংখ্যার বিপরীতে আরোও কিছু বাংলাদেশী নাগরিক অবৈধ ভাবে বিভিন্ন দেশে অবস্থান করছেন। যার সঠিক হিসাব আমাদের কাছে নেই।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বিএমইটি নিয়ন্ত্রণাধীন ৫৩টি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে।
তিনি জানান , বাংলাদেশ অর্থনীতি ও দারিদ্র্য দূরীকরণের রেমিটেন্স প্রধান চালিকাশক্তি। রেমিটেন্সের উচ্চ প্রবাহের কারণে বর্তমানের বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। ভবিষতে আরোও রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন মন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













