প্রেমিককে দিয়ে যৌন নির্যাতনের পর মেয়েকে খুন করলেন মা!


জন্মদিন এলে মানুষের খুশির অন্ত থাকে না। আর সেটা যদি হয় একজন শিশুর জন্মদিন তাহলে তো কোনো কথায় নেই।
কিন্তু সেই জন্মদিনেই খুন হতে হলো ১০ বছরের এক শিশুকে। খুশির বদলে তার জীবনে যে মৃত্যু নেমে আসবে তা কী জানা ছিল তার। তাও আবার নিজের মায়ের হাতে! খুনের আগে নিজের প্রেমিককে দিয়েই মেয়ের ওপর চালানো হয় যৌন নির্যাতন।
বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে।
জন্মদিনের পার্টি নিয়ে আগের দিন থেকেই মেতে ছিল ভিক্টোরিয়া মার্টিনস। মা মিশেল মার্টিন তাকে বলেছিল এ বারের জন্মদিনটা বেশ ঘটা করেই হবে। নিজেকে সাজাতে এ দিন নতুন জামা পরে প্রতিবেশী বোনের কাছ থেকে লিপস্টিকও এনেছিল ভিক্টোরিয়া।
পার্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিষিদ্ধ ড্রাগ খাইয়ে প্রেমিককে দিয়ে যৌন নির্যাতনের পর ভারী অস্ত্রের আঘাতে নিজের মেয়েকে খুন করান পাষণ্ড মা। এই খুনে সাহায্য করেছেন প্রেমিকের এক আত্মীয়ও।
খুনের অভিযোগে মা মিশেল মার্টিন, প্রেমিক ফেবিয়ান আর তার আত্মীয় জেসিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন নিজের শিশুকন্যাকে খুন করালেন মা, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, ভিক্টোরিয়ার রক্তাক্ত মৃতদেহ বাড়ির দোতলার একটি ঘরের শৌচাগারের মেঝেতে পড়েছিল। ওই দিন প্রথমে শিশুটিকে জোরজবরদস্তি নিষিদ্ধ মেথামফেটামাইন ড্রাগ খাওয়ানো হয়। তার পর মায়ের প্রেমিক ফেবিয়ান শিশুটির ওপর যৌন নির্যাতন চালান। এর পর ভারী কিছুর আঘাতে খুন করা হয় মেয়েটিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













