‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন ক্ষুব্ধ তামান্না
ভারতের সিনেপাড়ায় বহুদিন ধরেই গুঞ্জন বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। এমনকি এই জুটির অন্তরঙ্গ ছবি-ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন দুজনেই।
অবশেষে প্রেম গুঞ্জন মুখ খুললেন ক্ষুব্ধ বাহুবলীর নায়িকা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
তামান্না বলেন, “আমরা একসঙ্গে একটি ছবিতে কাজ করেছি। কিছু গুঞ্জন চারপাশে শোনা যাচ্ছে। সেগুলো পরিষ্কার করার প্রয়োজন বোধ করছি না। এ বিষয়ে এর বেশি কিছু আসলে বলার নেই।”
তামান্নার মতে, অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি চর্চা হয়।
তার ভাষ্য, “আমি জানি না কেন, এমন হয়। কিন্তু সত্যিকার বিয়ের আগেই নারীদের কয়েকবার বিয়ে দেওয়া হয়! প্রতি শুক্রবার আমাদের বিয়ে হয়! এরপর শুনি, ‘ওহ তুমি এখনও বিয়ে করোনি!”
বিরক্তি আর আক্ষেপ প্রকাশ করে তামান্না ভাটিয়া বলেন, “মানুষ আমাকে অনবরত বিয়ে দিয়ে দিচ্ছেন, ডাক্তার থেকে ব্যবসায়ী অনেকের সঙ্গে! আমার মনে হয়, আমি ইতোমধ্যে অনেকবার বিয়ে করে ফেলেছি। বুঝতে পারছি না, আমি সত্যিকার বিয়ে করলে কী ঘটবে। মানুষ কি আদৌ তখন উচ্ছ্বসিত হবে? তারা ভাববে এটা হয়ত আরও একটা গুঞ্জন!”
এ বছরের জানুয়ারিতে তামান্না ও বিজয় ভার্মার চুম্বনের দৃশ্য সামনে আসে। ভিডিওটা ছিলো গোয়া সমুদ্র সৈকতে ধারণ করা।
যদিও পরে খবর আসে, সুজয় ঘোষের নির্মাণে “লাস্ট স্টোরিজ টু”ত অভিনয় করেছেন তারা দুজন। সেজন্যই ঘনিষ্ঠ হয়েছেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













