শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেম করতে হলে যা বলবেন না

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। নানাভাবে প্রিয়জনদের ভালোবাসার কথা জানাবেন সবাই। এদিন প্রেমিক-প্রেমিকারা পরস্পরের কাছে মনের কথা খুলে বলবেন কিংবা মেতে উঠবে রোমান্টিক আলাপচারিতায়। কারও জীবনে হয়তো প্রেমের বাতাস বইতে শুরু করবে। কেউবা বন্ধু খুঁজবে ফেসবুক, টুইটার কিংবা অনলাইন ডেটিং সাইট বা অ্যাপগুলোতে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এসএমএসে চালাচালি হবে নানা বার্তা।

কিন্তু অনলাইনে যাঁরা ডেটিং করবেন তাঁদের একটি কথা মনে রাখতে হবে। কিছুতেই বলা যাবে না ‘সরি’ বা ‘দুঃখিত’ শব্দটি।

হিঞ্জ নামের অনলাইন একটি ডেটিং অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে অনলাইনে সঙ্গী খোঁজার সময় বার্তা আদান-প্রদানে কোন কোন শব্দ বলা যাবে আর কোন কোন শব্দ বলা ঠিক হবে না, তা প্রকাশ করেছে। পুরো একদিন পাঁচ হাজার হিঞ্জ ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে হিঞ্জের কর্মকর্তারা বলেছেন, অনলাইনে আলাপচারিতা সময় যাঁরা শুরুতেই ‘সরি’ শব্দটি ব্যবহার করেন তাঁদের ৫৬ শতাংশ ক্ষেত্রে কোনো ব্যক্তির যোগাযোগ নম্বর পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয় না।

এ ছাড়াও ডেটিং পরিকল্পনা নিয়ে ঠিকঠাকমতো পরিকল্পনার কথা বলতে না পারা বিশেষ করে ‘উইকেন্ড’, ‘নেক্সট উইক’ প্রভৃতি শব্দ ব্যবহারে ডেটিংয়ের সম্ভাবনা কমে যায়।

গবেষণায় দেখা গেছে, অনলাইন ডেটিংয়ের সময় ‘এলওএল’ বা ‘লল’ শব্দটি বেশি কাজে দেয়। ১৭ শতাংশ ক্ষেত্রে যোগাযোগ নম্বর পাওয়ার পথ হয়ে দাঁড়ায় ‘ললের’ ব্যবহার। এ ছাড়া একে অন্যের নামের প্রশংসা করলেও করলেও তা সাড়ে ১২ শতাংশ ক্ষেত্রে ইতিবাচক ফল আনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?