বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করলেন না মুসলিম তরুণী

স্কুল পরিদর্শনে গিয়েছিলেন জার্মানির প্রেসিডেন্ট জোয়াকিম গোয়াক। সেখানে এক মুসলিম তরুণীর সঙ্গে করমর্দন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন তিনি।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, অফেনবিচের একটি স্কুলের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাড়িয়ে ছিলেন। প্রেসিডেন্ট সবার সঙ্গে করমর্দন করে কুশল বিনিময় করছেন। সব কিছুই ঠিকভাবে চলছিল; বিপত্তি ঘটেছে এক মুসলিম তরুণীর সঙ্গে। সারিতে দাড়ানো এক মুসলিম তরুণীর সঙ্গে করমর্দনের জন্য হাত এগিয়ে দেন প্রেসিডেন্ট; কিন্তু ওই তরুণী করমর্দন না করে হাত গুটিয়ে নেন।

এ সময় কিছুটা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন প্রেসিডেন্ট ও তার সঙ্গে থাকা কর্মকর্তারা। পরে দুজনের মাঝে হাসি বিনিময় হয়। এগিয়ে গিয়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন জোয়াকিম। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তরুণী প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে দুই হাত বুকের ওপর রেখে মাথা নিচু করে দাড়িয়ে আছেন।

অফেনবিচের থিওডর হিউস স্কুল পরিদর্শনে গিয়ে এ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট জোয়াকিম গোয়াক। স্কুলটিতে শরণার্থীদের শিক্ষার্থীদের জন্য জার্মান ভাষা ও সংস্কৃতি শিক্ষা কোর্স চালু রয়েছে। শরণার্থীদের সহায়তায় প্রশংসা অর্জন করেছে অফেনবিচের এ স্কুল কর্তৃপক্ষ।

ডেইলি মেইল বলছে, প্রেসিডেন্টের সঙ্গে কী কারণে করমর্দন করা থেকে বিরত ছিলেন তা জানায়নি ওই মুসলিম শিক্ষার্থী।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প