প্রেসিডেন্ট ওবামার শেষ ক্রিস্টমাস কার্ড, টুইটারে ঝড়


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে শেষ ক্রিসমাস ডে উদযাপন করবেন বারাক ওবামা এবং তার পরিবার। অতিথিদের আমন্ত্রণ জানানোর কাজটাও শুরু হয়ে গেছে। আর আমন্ত্রণের সে কার্ড এখন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঝড় তুলছে।
কার্ডের গায়ে রয়েছে ওবামার পরিবারের একটি ছবি। ছবিতে রয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং তাদের দুই মেয়ে মালিয়া ও শাসা ওবামা। ছবিটি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এক রাষ্ট্রীয় আমন্ত্রণে তোলা হয়েছিল।
কার্ডে লেখা রয়েছে, ‘আমরা হোয়াউট হাউসে অনেকগুলো সুন্দর বছর কাটিয়েছি। অনেক ভালোবাসা পেয়েছি, অনেক আনন্দ পেয়েছি। তাই সব বন্ধুর কাছে আমরা কৃতজ্ঞ।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কার্ডের ছবি যেনো সবাইকে মনে করিয়ে দিচ্ছে আর মাত্র ক’দিন। এরপরই হোয়াইট হাউসকে বিদায় জানাবেন ওবামা পরিবার। অনেকেই টুইটারে ‘ডোন্ট লিভ’ হ্যাশ ট্যাগও চালু করে ফেলেছেন।


আমন্ত্রণের সেই কার্ড
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













