প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর পরই আমেরিকানদের সম্পর্কে যা বললেন ট্রাম্প


মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই নিজেকে ‘সব আমেরিকানের প্রেসিডেন্ট বলে’ ঘোষণা করেছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৮ নভেম্বর রাতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে জয় নিশ্চিত হওয়ার পর নিউইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলের সামনে সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন ট্রাম্প।
প্রেসিডেন্ট পদে নিজের লড়াই সম্পর্কে ট্রাম্প বলেন, আমি এজন্য এসেছি যেন আমরা একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আমেরিকাকে গ্রেট করার জন্য কাজ করবো। ধনকুবের থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়া এ রাজনীতিক বলেন, ‘আমি ব্যবসা করে সারাবিশ্বের জন্য অনেক কিছু করেছি। এখন দেশের জন্য কিছু করতে চাই।’
এর আগে ট্রাম্প তার ভাষণের শুরুতেই জানান যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনিও হিলারি ও তার পরিবারকে অভিনন্দন জানান। ট্রাম্প বলেন, ‘বিভেদের ক্ষত ভুলে আমাদের আবার এক হতে হবে। আমরা একসঙ্গে কাজ করবো। আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট। আমি এই দেশকে অনেক ভালবাসি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













