রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রয়োজনে দিল্লীর বিরুদ্ধেও লড়বো দেশের স্বার্থে : কাদের সিদ্দিকীর হুশিয়ারি

দিল্লীর গোলামী করতে পিন্ডির বিরুদ্ধে লড়াই করিনি, দেশের স্বার্থে প্রয়োজনে দিল্লীর বিরুদ্ধেও লড়বো বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতিবঙ্গবীর কাদের সিদ্দিকী।

‘পৃথিবীর সভ্য মানুষেরা তাদের পরবর্তী প্রজন্মকে ভালো অবস্থানে রেখে যেতে চেষ্টা করে, আমাদের দেশের ভবিষ্যত প্রজন্মের জন্যই দেশটাকে বাসযোগ্য করে রেখে যেতে চাই’ একই সঙ্গে বলেন বঙ্গবীর। শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির ১২৮ তম দিনে বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি জামিয়া নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর পিয়নের চাইতে এদেশে মন্ত্রীর মর্যাদা কম, তাই কোন মর্যাদা সম্পন্ন মানুষ শেখ হাসিনার মন্ত্রীত্ব করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমার এমন মন্ত্রীত্বের দরকার নেই। আমি হয়তো কাউকে কিছু দিতে পারবো না। তবে, সাহস দিতে পারি, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিতে পারি।
শাহ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, শাহীনূর আলম, আবুল খায়ের, আবু সুফিয়ান, নুরুদ্দিন, সাত্তার মিয়া, শাহ মজনু মিয়া, ফাইজুল ইসলাম প্রমুখ।
প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী ২৮ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত মতিঝিলের ফুটপাতে অবস্থান করার পর সারাদেশে এই কর্মসূচি শুরু করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে