প্রয়োজনে ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদেরকে সাইবার ক্রাইম বন্ধ করতে হবে।আর এ জন্য প্রয়োজনে ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা সরকারের রয়েছে।
আজ বিকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান।
প্রধানমন্ত্রী বলেনে, সব ভালো কাজের কিছু খারাপ দিক আছে। আজ ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে। এ সুযোগ ব্যবহার করে কিছু কিছু মানুষ অপরাধ করছে। তাই সন্ত্রাসী জঙ্গিদের ধরার জন্য প্রয়োজন হলে কিছুদিনের জন্য হলেও ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে। সন্ত্রাসীদের ধরতে প্রয়োজন হলে এটি করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













