সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফরিদ আহমেদের পর আহসান কবীরকে হত্যার হুমকি

সময় প্রকাশনীর মালিক ফরিদ আহমেদকে হুমকি দেওয়ার পর এবার অভিনেতা আহসান কবীরকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। হুমকি পাওয়ার পর সোমবার দিবাগত রাত ১১টার দিকে জীবনের নিরাপত্তা চেয়ে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জিডির তদন্ত করছেন।

তবে শুরুতে নাম নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল।থানা থেকেই এই বিভ্রান্তি তৈরি করা হয়। থানা থেকে তথ্য পাওয়ার রম্য লেখক এবং প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ভাই আহসান হাবিবকে ফোন করে তাকে না পাওয়ায় রিপোর্টের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পরে আহসান হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে বিভ্রান্তি দূর হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন খান জানান, রাত ১১টার দিকে আহসান কবীর থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন। লেখালেখির কারণে দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দিয়েছে বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন।

বনানী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, লেখক আহসান হাবীব নন, অভিনেতা আহসান কবীর বনানী থানায় একটি ডায়েরি করেছেন। তাকে স্কাইপ-এ হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।’

এ বিষয়ে আহসান কবীরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাকে ৩১ অক্টোবর স্কাইপ থেকে এ হুমকি দেওয়া হয়। কাজের ব্যস্থতার কারণে অনলাইনে প্রবেশ করতে পারিনি বলে সেদিন জানা সম্ভব হয়নি। সোমবার যখন জানতে পারলাম তখনই বনানী থানায় গিয়ে জিডি করি। পুলিশ সেটা তদন্ত করছে।

উল্লেখ্য, গত শনিবার জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিনে কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টা করা হয়।

নাস্তিক ব্লগারদের বই ছাপানোর অভিযোগ এনে পরদিন রবিবার সময় প্রকাশনীর মালিক ফরিদ আহমেদকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ