শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফসল হারানো হাওরাঞ্চল পরিদর্শনে বিএনপির প্রতিনিধিদল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নেত্রকোনা ও সুনাগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শনে গেছেন। শনিবার ভোরে মির্জা ফখরুল নেত্রকোণার উদ্দেশে রওনা হন। তারা নেত্রকোনার মোহনগঞ্জ থেকে স্পিডবোটে খালিয়াজুড়ি এবং মদন উপজেলার দুর্গম হাওরাঞ্চল পরিদর্শন করবেন। তিনি সেখানে অকালে ফসল হারানো কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাদের সত্যিকারের দুরাবস্থার চিত্র নিজ চোখে দেখে তা দলীয় প্রধানকে জানাবেন।

মির্জা ফখরুল ইসলাম বেশ কয়েকটি পথসভা করবেন বলেও জানা গেছে। তার সঙ্গে নেত্রকোনা জেলা বিএনপির ঊর্ধ্বতন নেতারাও রয়েছেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় এবার ফসল ওঠার ২-৩ সপ্তাহ আগে অকাল টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের পানিপ্রবাহ স্থানে স্থানে দুর্বল ফসলরক্ষা বাঁধ ভেঙে ও উপচে হাওর অঞ্চলের ৩০টিরও অধিক উপজেলার দুই লক্ষাধিক হেক্টর জমির কাঁচা ও আধাপাকা ধান তলিয়ে গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী