ফাঁকা ক্লাসরুমে সঙ্গমমত্ত ছাত্র-ছাত্রীর ভিডিও ভাইরাল, দোষীদের খোঁজে পুলিশ


স্কুলের পোশাকেই ফাঁকা ক্লাসরুমে শিক্ষকের ডেস্কে সঙ্গমে মেতেছিল দুই ছাত্র-ছাত্রী৷ সহপাঠীদের কেউ সে ঘটনা গোপনে ভিডিও রেকর্ড করে৷ কিন্তু দোষ হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাতেই৷ সঙ্গমরত ছাত্রদের নয়, এখন সাইবার ক্রাইমের অপরাধে ভিডিও পোস্ট করা ছাত্রটিকেই খুঁজে বেড়াচ্ছে থোয়েন পুলিশ৷
থাইল্যান্ডের লাংপাংয়ের এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য৷ ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়ে৷ অস্বস্তিতে পড়ে স্কুল কর্তৃপক্ষ৷ আরও একধাপ এগিয়ে ওই ছাত্র ও ছাত্রীর বাড়ির লোকও অবমাননার অভিযোগ আনেন৷ ফলত যে ছাত্র বা ছাত্রী ওই ভিডিও পোস্ট করেছিল, এখন শাস্তির খাঁড়া ঝুলছে তাদের মাথাতেই৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ ভিডিও নিয়ে খোঁজখবর করতে গিয়ে পুলিশ জানতে পারে লামপাংয়ের ওই স্কুলে দশম শ্রেণির ছাত্র ও ছাত্রীটি ফাঁকা ক্লাসরুম এ কাণ্ড ঘটিয়েছে৷ স্কুল কর্তৃপক্ষ ইতোমধ্যেই তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছে৷ যেহেতু দু’জনেরই ফাইনাল পরীক্ষা সামনে, তাই অভিভাবকরা আবেদন জানিয়েছেন, তাদের বহিস্কার না করতে৷ স্কুল সে প্রস্তাব মেনেও নিয়েছে৷ কিন্তু অন্য ঝামেলা বাধাল সোশ্যাল মিডিয়ার ভিডিওটি৷ যথারীতি এ ধরনের ভিডিও পোস্ট সাইবার ক্রাইমের আওতাভুক্ত৷ যারা এ কাজ করেছে, পুলিশের অনুমান, তারাও স্কুলছাত্র ও অল্পবয়স্ক৷ কিন্তু দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তির মুখে পড়তে পারে তারা৷ আর্থিক জরিমানা সহ পাঁচ বছরের জেল পর্যন্ত হতে পারে তাদের৷ নাটের গুরুদের ছেড়ে এখন এই দোষীকেই খুঁজছে পুলিশ৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













