শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ফাঁসি কার্যকর হলে নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে’

‘বিতর্কিত ট্রাইবুনাল’ কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষস্থানীয় বিরোধীদলীয় নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হলে দেশটিতে নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। এ তথ্য দিয়েছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটিতে উল্লেখ করা হয়, সরকারের উর্দ্ধতন কিছু কর্মকর্তার মতে, সম্প্রতি বিদেশি নাগরিকের উপর হামলার ঘটনা ওই দুই নেতার বিচার বাধাগ্রস্থ করার চেষ্টার ফলে হতে পারে।

এতে আরো বলা হয়, ২০১০ সালে গঠিত যুদ্ধাপরাধ ট্রাইবুনাল আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট গ্রহণযোগ্যতা পায়নি। হিউম্যান রাইটস ওয়াচসহ আরো অনেক সংস্থা ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে। এদিকে দিনাজপুরে ইতালিয়ান যাজককে হামলার অভিযোগে জামায়াতে ইসলামের একজন স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে। গত সেপ্টেম্বর থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো বিদেশি নাগরিকের উপরে হামলার দায় স্বীকার করলো জঙ্গি গোষ্ঠী আইএস।

অনলাইনে জঙ্গিগোষ্ঠীর কার্যক্রম পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, বৃহস্পতিবার একটি টুইটার বার্তায় আইএস দাবি করে তারা ইতালিয়ান ধর্মযাজক ক্রুসেডার বিদেশিকে টার্গেট করে ও হামলা চালায়। সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করে তাকে মারাত্মকভাবেভাবে আহত করা হয়।

৫৭ বছর বয়সী ধর্মযাজক ড. পিয়েরো বর্তমানে চিকিৎসাধীন আছেন।এ সপ্তাহে প্রকাশিত আইএসের একটি অনলাইন ম্যাগাজিন থেকে জানা যায়, আইএস তাদের বৈশ্বিক পরিধি বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশকে পরবর্তী যুদ্ধক্ষেত্র রূপে বিবেচনা করছে।

এদিকে, সম্প্রতি মুক্তমনা ও ইসলামবিদ্বেষী লেখকদের উপর হামলা চালানোর ঘটনায় আল-কায়েদার সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। দু’টি কুখ্যাত জঙ্গিগোষ্ঠীর তৎপরতায় মুসলিম প্রধান, উদার, শান্তিপ্রিয়, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে বিপর্যস্ত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ উগ্র জঙ্গিবাদের উত্থানে ভীত হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিদেশিদের উপর হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। কিন্তু সরকার বলছে, এসব হত্যাকাণ্ড বিরোধীদলের ভাড়াটে গুণ্ডারা সংঘটিত করছে। কোনো জঙ্গিগোষ্ঠীর তৎপরতার কথা সরকার অস্বীকার করেছে।

সূত্র- ওয়াশিংটন পোস্ট

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে