ফাঁসি থেকে বাঁচতে কারাগারে গর্ভধারণ
মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক নারী আসন্ন ফাঁসি থেকে বাঁচতে গর্ভধারণ করেছেন। ফলে তাকে নিয়ে বেকায়দায় পড়েছে জেল কর্তৃপক্ষ। ভিয়েতনামি এই নারীর নাম নুয়েন থি হুই (৪২)।
এ ঘটনায় উত্তরাঞ্চলীয় প্রদেশ কুয়াং নিহরের ওই জেলের চার প্রহরীকে বরখাস্ত করা হয়েছে।
তদন্তকারী ও প্রসিকিউটররা বলছেন, নুয়ান থি আগামী এপ্রিলে সন্তান প্রসব করবেন।
ভিয়েতনামের আইনে কোনো অন্তঃসত্ত্বা অথবা যে মায়ের তিন বছর বয়সের নিচে সন্তান আছে তার ফাঁসি কার্যকর করা যায় না। এ ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজা শিথিল করে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।
এই সুযোগ নিতে অভিনব কৌশলের আশ্রয় নেন নুয়েন থি। ৫ কোটি ভিয়েতনামি ডং (১৬০০ পাউন্ড) দিয়ে তিনি আরেক ফাঁসির কয়েদির শুক্রাণু কেনেন। সেই শুক্রাণু সিরিঞ্জের মাধ্যমে নিজের গর্ভাশয়ে প্রবেশ করান তিনি। ২০১৫ সালের আগস্টে দুবার এই প্রক্রিয়া চলে। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
নুয়েন থি যে পুরুষের শুক্রাণু সংগ্রহ করেন তার নাম নুয়েন থুয়ান হাং(২৭)। নুয়েন থুয়ান তার শুক্রাণু একটি সিরিঞ্জে ভরে সরবরাহ করেন নুয়ান থির কাছে।
ভিয়েতনামের ল্যাং সন এলাকায় মাদক পাচারের অভিযোগে ২০১২ সালে গ্রেপ্তার হন নুয়ান থি। বিচারে ২০১৪ সালে তার মৃত্যুদণ্ডের শাস্তি হয়।
এর আগে আরেক ভিয়েতনামি নারী কারগারে গর্ভধারণ করে ফাঁসি থেকে বেঁচেছিলেন। নুয়েন থি ওনাহ নামের ওই নারী জেলে এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে অন্তঃসত্ত্বা হন। তিনি ২০০৭ সালের মার্চে একটি পুত্রসন্তান জন্ম দেন। ফলে মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













