বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফাইনালের আগে ফেসবুকে আবেগময় বাংলাদেশ

ব্যাটে-বলে মাঠে লড়াই গড়াতে ঘণ্টা পনের বাকি থাকলেও দলের প্রতি শুভকামনা জানিয়ে রীতিমতো ফেসবুক মাতিয়ে তুলেছেন বাংলাদেশের সমর্থকরা। প্রোফাইল পিকচারে ‘গেম ফেস ব্যানার’ জুড়ে দেওয়ার এই উন্মাদনায় শামিল হয়েছেন নানা শ্রেণি-পেশার ছোট-বড় সবাই।

ঢাকার মিরপুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়া কাপের ফাইনাল খেলা হতে যাচ্ছে রোববার সন্ধ্যায়। শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগারস’ থেকে ক্রিকেট দলের সমর্থনে প্রোফাইল পিকচারে ‘গেম ফেস’ ব্যানার‌ ব্যবহারের আহ্বান জানায় বিসিবি।

ঘণ্টা ব্যবধানে নিজ দেশের ক্রিকেট দলের সমর্থনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজারো বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী বিসিবি’র মনোগ্রাম সম্বলিত এই গেম ফেস ব্যানার দিয়ে প্রোফাইল পিকচার রাঙানো শুরু করেন।

ব্যানারটি ব্যবহার করার জন্য কোনো ফেসবুক ব্যবহারকারী বিসিবির নির্ধারিত পোস্টের লিংকে ক্লিক করলে তার সর্বশেষ যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটির নিচের অংশে বিসিবি’র মনোগ্রাম এবং একপাশে বাংলায় ‘বাংলাদেশ’ লেখা দেখাবে। ব্যানারটি ব্যবহারকারীর ইচ্ছানুয়ায়ী এক ঘণ্টা থেকে সাতদিন অথবা পরবর্তী প্রোফাইল পিকচার না বদলানো পর্যন্ত যাতে ব্যবহার করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ