ফারুকী: আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না


সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, “আমরা কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করি না। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক আছে।”
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে হামলার বিষয়ে তিনি বলেন, “এখন রাষ্ট্র বিনির্মাণের সময়। ৫ আগস্টের পর ১৫ দিন পুলিশ ছিল না। আমরা সবাই সবার পাশে এসে নিজেদের রক্ষা করেছি। আমরা এখনও সে সময়টি পার হইনি। আমাদের এখনও সজাগ ও সচেতন থাকতে হবে। আমরা কেউ যেন নিজেদের মবিংয়ের জড়িত না করি।”
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে চীন সহায়তার হাত বাড়িয়ে দিতে চায়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার চায়না সফরে আমরা দুপক্ষ একটি গুরুত্বপূর্ণ ঐক্যে পৌঁছেছি। চীন ইতোমধ্যে কুইনমিং ও ইয়ানমান প্রদেশে তিনটি হাসপাতাল মনোনিত করেছে। এই হাসপাতালগুলোতে সুযোগ-সুবিধা, ডাক্তার ও সেবা অনেক উন্নত।”
তিনি বলেন, “পরের পদক্ষেপ হলো, যারা চীনে চিকিৎসা নিতে চান, বাংলাদেশ সরকার ও ট্রাভেল এজেন্সি থেকে তাদের প্যাকেজ দেওয়া। আমরা আশা করছি, মে-জুনের দিকে বাংলাদেশের রোগীরা কুনমিং শহরের তিনটি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। সে কারণে আমরা একসঙ্গে কাজ করছি।”
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













