ফিটনেসহীন গাড়ি চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
সড়কে ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধের পাশাপাশি ১৮ লাখ ৭৭ হাজার চালকের হাতে থাকা ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
যারা এ ধরনের লাইসেন্স ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত।
সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার স্বতঃপ্রণোদিত রুলসহ তিনদফা নির্দেশনা দেয়।
এসব নির্দেশনার কতোটা বাস্তবায়ন করা হল- তা জানিয়ে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত।
বিষয়টি আগামী ২ সেপ্টেম্বর আবার হাই কোর্টের কার্যতালিকায় আসবে বলে আদালতের আদেশে জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













