সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফিরবেন সেই দীঘি, এখন কোথায়?

তারকা দম্পতি দোয়েল ও সুব্রত তনয়া দীঘি নিজেও একজন তারকা। যিনি ছোট্ট বেলা থেকেই পেয়েছেন এ তারকাখ্যাতি। ‌ ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না? সে আজকে আমার নাম ধরে ডেকেছে’ গ্রামীণফোনের এ বিজ্ঞাপনটির মাধ্যমেই রাতারাতি তারকাখ্যাতি অর্জন করে নিয়েছিলেন সেদিনের সেই ছোট্ট দীঘি। যার পুরো নাম প্রর্থনা ফারদীন দীঘি।

এরপর তিনি শিশু শিল্পী হিসেবে একের পর এক অভিনয় করেছেন সিনেমাতে। এমনকি তার অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও অর্জন করেছেন তিনি। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও মা মারা যাওয়ার পর ধীরে ধীরে আড়াল হয়ে যান দীঘি। এখন আর সেই ছোট্টটি নেই। এখন তিনি কৈশোর বয়স পেড়িয়ে তারুণ্য ছুই ছুই করছে।

মাঝে একবার গুঞ্জন ছড়িয়েছিল নির্মাতা পিএ কাজলের পরিচালনায় ’অশিক্ষিত ছেলে’ ছবির মাধ্যমে শাকিব খানের বন্ধুর চরিত্রে পর্দায় ফিরবেন তিনি! তবে সেটা আর হয়নি। গুজব গুজবই রয়ে গেছে। তাই বলে কি তিনি অভিনয়ে ফিরবেন না? অবশ্যই ফিরবেন। তবে সেটা সময় সুযোগ মত।

আর সেই সময় আর সুযোগ হলেই দেশসেরা নায়িকা হয়েই তিনি পর্দায় হাজির হবেন। একটি দৈনিককে এর আগে একবার দীঘি জানিয়েছিলেন, ’আমার মা খুব করে বলতেন আমি একদিন অনেক বড় নায়িকা হবো। এখন সেই যাত্রাই আমি শুরু করতে চাই। ছোটবেলার দীঘি একরকম, এখনকার দীঘি একেবারেই ভিন্ন। তাই দেশের সেরা নায়িকা হওয়ার জন্যই লড়ব। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।’

তাহলে আলোচিত এই দীঘি পর্দায় ফিরছেন। আপতাত এটুকুই নিশ্চিত। তবে কবে ফিরছেন? তার জন্য অবশ্য কিছুটা অপেক্ষা করতেই হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত