বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফিলিপাইনে নাইটমার্কেটে বিস্ফোরণে নিহত ১০

ফিলিপাইনের দাভাও শহরে এক নাইট মার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬০ জন। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।খবর-আল জাজিরা।

সিএনএন ফিলিপাইনের খবরে বলা হয়, কি ধরণের যন্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়েছে তা নির্দিষ্ট করা যায়নি। বিস্ফোরণের পেছনে কারণ কি তাও এখনও জানা যায়নি।

দাভাও শহরে ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তের বাসা। বিস্ফোরণের সময় তিনি এ এলাকায় ছিলেন বলে জানা যায়। রুদ্রিগোর ছেলে শহরের ভাইস মেয়র পাওলো দুতের্তে রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় তার বাবা শহরে ছিলেন। তবে তিনি নিরাপদ রয়েছেন।

পুলিশ একে একটি উন্নত বিস্ফোরক যন্ত্র বলে সন্দেহ করছে। বিস্ফোরণের পেছনে কারণ কি সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুঁটে আসছে। ঘটনার পর মানুষজনকে বাসাবাড়িতে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। এ এলাকার অতিরিক্ত বারগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র জানান, শুক্রবার দাভাও শহরের খোলা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। রাজধানী ম্যানিলা থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। আশপাশের মানুষ জানিয়েছেন বিস্ফোরণে বিকট শব্দ শোনা গিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প