ফিলিপাইনে ১০ ইন্দোনেশীয় নাবিককে অপহরণ


ইসলামি জঙ্গিরা ১০ ইন্দোনেশীয় নাবিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির মঙ্গলবার এ কথা জানান।
অপহৃত এসব ক্রু ইন্দোনেশিয়ার বোর্ণিও দ্বীপ থেকে কয়লা বোঝাই দুটি নৌকা করে ফিলিপাইন যাচ্ছিল। এ সময়ে তাদের অপহরণ করা হয়। তবে ঠিক কখন তাদের অপহরণ করা হয় তা পরিষ্কার জানা না গেলেও নৌকার মালিকের কাছে জঙ্গিরা শনিবার মুক্তিপণ চেয়ে ফোন করেছে। আবু সায়াফ জঙ্গি গ্রুপ থেকে কেউ একজন এ মুক্তিপণ চেয়েছে বলে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, আবু সায়াফ ফিলিপাইন ভিত্তিক জঙ্গি গ্রুপ। এটি বোমা হামলা ও অপরহরণের মতো ন্যাক্কারজনক কাজগুলো করে আসছে।
নাসির সাংবাদিকদের আরো জানান, গত ২৬ মার্চ থেকে অপহরণকারীরা নৌকার মালিকের কাছে মুক্তিপণ চেয়ে দু’দফা ফোন করেছে। তবে জঙ্গিরা কি পরিমাণ মুক্তিপণ চেয়েছে তা তিনি জানাননি।
এছাড়া অপহৃতদের কোথায় রাখা হয়েছে তাও স্পষ্ট নয়
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













