বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডাবল মার্ডার

ফিল্মি স্টাইলে পিস্তল উঁচিয়ে চলে যায় জুলহাজের খুনিরা

জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বীকে কুপিয়ে হত্যা করার পর ফিল্মি স্টাইলে পিস্তল উঁচিয়ে সবাইকে ভয় দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বত্তরা।

মঙ্গলবার বিকেলে কলাবাগানেরর ব্যবসায়ী রোকন এন্টার প্রাইজের মালিক রোকন মিয়া বলেন, ‘৫ জন যুবক পিস্তল উঁচিয়ে সবাইকে ভয় দেখাতে দেখাতে হাঁটতে থাকে রাস্তা দিয়ে। আমরা তখনও জানতাম না তারা একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

তিনি বলেন, ‘৫ জনের মধ্যে ২ জন সামনে এবং ৩ জন পিছনে এবং সবার সাথেই একটি করে ব্যাগ ছিল। সামনে থাকা ব্যক্তি পিস্তল ঘুরিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল আর বাকি ৪ জনের হাত ছিল তাদের ব্যাগে। হতে পারে তাদের ব্যাগেও পিস্তল ছিল।’

রোকন বলেন, ‘তারা স্বাভাবিকভাবেই হাঁটছিল। এরপর পেছন থেকে একজন ডাকাত বলে তাদের জন্য ইট নিলে তারা তাকে গুলি করতে পিস্তল ঘুরায়। এরপর আর কেউ সাহস করেনি।’

এদিকে দুর্বত্তরা চাপাতি দিয়ে কোপানোর পরেও জুলহাজ কয়েক মিনিট বেঁচে ছিলেন বলে দাবি করেছেন বেনজির নামের তার পাশের বাড়ির এক প্রতিবেশি।

বেনজির বলেন, ‘আছরের নামাজ পড়ে বসলাম, ঠিক এমন সময়েই পাশের বাসায় বাঁচাও, বাচাও বলে চিৎকার শুনতে পাই। এরপর যেয়ে দেখি ২টি ক্ষত-বিক্ষত দেহ পড়ে আছে সেখানে।’

তিনি বলেন, ‘দরজার সাথে ছিল জুলহাজ সাহেবের ক্ষত-বিক্ষত দেহ। একটু ভেতরেই ছিল তার বন্ধুর মরদেহ। জুলহাজ সাহেবের মা তখন আর্তনাদ করছিল, আমার ছেলে বেঁচে আছে। তাকে হাসপাতালে নিয়ে চল।’

প্রথমে উপস্থিত সবাই ভয়ে জুলহাজের ক্ষত-বিক্ষত দেহ স্পর্শ করেনি জানিয়ে তিনি বলেন, ‘জুলহাজ সাহেব তখনও বেঁচে ছিলেন, তার হাত-পা নড়ছিল তখন।’

তিনি জানান, জুলহাজ এবং তার বন্ধু মাহবুব রাব্বীর চিৎকার শুনেও প্রথমে এগিয়ে আসেননি কেউই। তাদের কুপিয়ে চলে যাওয়ার পরেও ওই ভবনের উপর এবং নিচ তলা থেকে কেউ আসছিল না ভয়ে।

তিনি বলেন, ‘এর আগে দারোয়ান রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ফ্ল্যাটের দরজার সাথে। এরপর আমরা তাকে হাসপাতালে পাঠাই।’
বেনজির জানান, সবাই প্রথমে মনে করেছিল ওই ভবনে ডাকাত ঢুকেছে। তাই ভয়ে কেউই যায়নি প্রথমে। এরপর ডাকাত চলে গেছে শুনে সবাই যেতে থাকেন ওই ফ্ল্যাটে।

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানের ৩৫/এ আছিয়া নিবাসের বাসায় ঢুকে সমকামীদের অধিকার–বিষয়ক সাময়িকী ‘রূপবান’ র সম্পাদক জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বত্তরা

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ