শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেব্রুয়ারি থেকে রেলের ভাড়া বাড়ছে ৭.৮%

রেলের ভাড়া শতকরা ৭ দশমিক ৮ ভাগ হারে বাড়ানো হবে বলে জানিয়েছেন রেল সচিব ফিরোজ সালা উদ্দিন। রেলকে লোকসানের হাত থেকে রক্ষা করতেই এই ভাড়া বাড়ানো হবে বলে জানান সচিব।

বৃহস্পতিবার দুপুরে রেলভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান রেল সচিব।

রেল সচিব ফিরোজ সালা উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি থেকে এ ভাড়া কার্যকরী হবে।’

সচিব বলেন, ‘এতে সর্বনিম্ন ভাড়া বাড়বে পাঁচ টাকা আর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেনে শোভন শ্রেণির ভাড়া ৪৫ টাকার মতো বাড়তে পারে। রেলওয়েকে লোকসানের হাত থেকে বাঁচাতে ভাড়া বাড়ানোর এই উদ্যোগ। এখন থেকে প্রতি বছরই রেলের ভাড়া সমন্বয় করা হবে। তবে জ্বালানি তেলের দাম না বাড়লে কখনোই তা সাড়ে ৭ শতাংশের বেশি হবে না।’

এদিকে ব্যয় কমাতে গত মঙ্গলবার রেল মন্ত্রণালয়কে ট্রেনের ভাড়া বাড়ানোর পরামর্শ দেয় সংসদীয় কমিটি। তবে সে ক্ষেত্রে অবশ্যই যাত্রী সেবার মান ঠিক রাখতে বলা হয়েছে। যদিও ২০১২ সালে বাংলাদেশে ট্রেনের ভাড়া বাড়ানো হয়। তখন কিলোমিটার প্রতি গড় ভাড়া ২৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ৩৬ পয়সা। কোথায়ও ভাড়া দ্বিগুণও করা হয়।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ওইদিন বলেছিলেন, ‘বর্তমান রেলে যে ভাড়া আছে সেটা খুবই কম, তাই ভাড়া বাড়ানোর জন্য বলেছি। তবে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো মাথায় রেখে ভাড়া বাড়ানোর জন্য বলা হয়েছে মন্ত্রণালয়কে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ