শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের আসছে শৈত্যপ্রবাহ

টানা দুই দিন ধরে কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকায় শনিবার (৪ জানুয়ারি) সূর্যের আলোর দেখা মিলেছে। বাতাসের গতিও আগের দিনের চেয়ে তুলনামূলক কমায় শীতের অনুভূতিও কমেছে। শুধু ঢাকাতেই নয়, দেশের অন্যান্য জেলাতেও সকাল থেকে কুয়াশা কমতে শুরু করেছে।

তবে তাতে খুব বেশি স্বস্তি পাওয়ার কিছু নেই; কারণ দুই-তিন দিনের মধ্যেই ফের একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ৮ জানুয়ারি থেকে দেশের অনেক স্থানে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। মাসের বাকি সময়জুড়ে থেমে থেমে শৈত্যপ্রবাহ থাকতে পারে। আর মাঝামাঝি সময়ে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আগামী দুই-তিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তির দিকে থাকবে। দিনের বেলায় রোদ উঠবে, শীতও কিছুটা কমবে। তবে সকাল ও রাতে শীতের কষ্ট রয়ে যাবে। সেই সঙ্গে কুয়াশার দাপটও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এতে দৃষ্টিসীমা কমে আসতে পারে; অর্থাৎ বেশি দূরের জিনিস দেখা যাবে না। ফলে নৌপথ, স্থলপথ এবং আকাশপথে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে নৌপথে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনে কুয়াশা বেশি থাকায় শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যায় শৈত্যপ্রবাহ। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দুয়েকটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে