ফের কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত


জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষে ভারতীয় সেনা নিহত হয়েছে। রোববারের এ সংঘর্ষে নিহত সেনার নাম সুধীশ কুমার (২৪)। প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ভারতের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র মণীশ মেহতা বলেন, সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন নওশেরা সেক্টরে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান। এ ঘটনায় এক সেনার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, পাকিস্তানের হামলার জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। বেশ কিছুক্ষণ ধরে ওই এলাকায় গোলাগুলি অব্যাহত থাকে।
এর আগে গেল ৩, ৪ ও ৫ অক্টোবর জম্মুর নিয়ন্ত্রণরেখায় গোলাগুলির ঘটনা ঘটে।
শুরু হয়েছে আইএসের দখল থেকে মসুল পুনরুদ্ধারের যুদ্ধ
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













