ফের জামায়াত-বিএনপির ৬ কর্মীসহ আটক ২৫
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির ৬ কর্মীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদদস্যরা। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত জেলার ৮টি থানায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে জামায়াতের ৪জন, শিবিরের ১ ও বিএনপির একজন কর্মীসহ নিয়মিত মামলার ১৯ জন আসামি রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় ৩, তালায় ১, কালিগঞ্জে ২, শ্যামনগরে ২, আশাশুনিতে ২, দেবহাটায় ৩ ও পাটকেলঘাটা থানায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













