বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের পরমাণু বোমা পরীক্ষা করবে উত্তর কোরিয়া, শঙ্কায় আমেরিকা

তীব্র সংকটের মুখে বিশ্ব! ফের পরমাণু বোমা পরীক্ষা করতে চলেছে উত্তর কোরিয়া৷ দক্ষিণ কোরিয়ার এই আশঙ্কা সত্যি হলে, তারাও এবার চুপ করে বসে থাকবে না৷ উত্তর কোরিয়ার যুদ্ধবাজ নেতা কিম জং উনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমেরিকাও আর মুখ বুজে থাকবে বলে মনে হয় না৷ সেক্ষত্রে আরেকটি বড়সড় বিশ্বযুদ্ধের আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই তৈরি হতে শুরু করে দিয়েছে৷

বস্তুত, উত্তর কোরিয়া যেভাবে আরেকটি পরমাণু বোমা পরীক্ষার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে অতীতের সব তীব্রতাকে ছাপিয়ে যাবে তাদের সাম্প্রতিকতম পরীক্ষাটি৷ সিওলের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) রিপোর্ট মোতাবেক, গত কয়েক মাস ধরে পুঙ্গাই-রি শহরে মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল অত্যাধিক বেড়ে গিয়েছে৷ এই শহরেই চলতি বছর দু’বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং৷ একবার জানুয়ারি মাসে, পরেরটা সেপ্টেম্বরে৷ এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা ইয়নহ্যাপ৷

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই পারমাণবিক পরীক্ষা সেরে ফেলতে চান কিম, আশঙ্কা এনআইএস প্রধান লি বিয়াং-হোর৷ ২০১৬-য় উত্তর কোরিয়া তাদের চতুর্থ ও পঞ্চম পারমাণবিক পরীক্ষাটি সম্পূর্ণ করেছে৷ জানুয়ারিতে হাইড্রোজেন বোমা বিস্ফোরণের পর উত্তর কোরিয়া দাবি করে, গোটা আমেরিকাকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে তারা৷ তবে ওই পরীক্ষা আদৌ কোনও ‘হুমকি’ নয় বলেও দাবি করে পিয়ংইয়ং। কাউকে যুদ্ধের প্ররোচনা দিতেও এ কাজ করেনি উত্তর কোরিয়া।

শুধু বার্তা দিতে চেয়েছে, তারা পরমাণু শক্তিধর দেশ। আমেরিকাকে জবাব দিতে সক্ষম!
সূত্র: সংবাদ প্রতিদিন

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প